ওয়াশিংটন, ডি.সি. স্থানীয সময়:

Developed By iPixel Creative

UPCOMING COMMUNITY EVENTS

Mohajoner Nao in Baltimore

 

EKTARA presents “Mohajoner Nao”

3rd Show

12 May 2013

Sunday, 3 p.m.

Johns Hopkins School of Medicine

Turner Auditorium

720 Rutland Avenue

Baltimore, Maryland 21205

 

PrioBangla "Jiboner Gaan"

 

জীবনের গান- একটি গীতল নৃত্যনাট্য

8 pm (sharp) on Saturday, June 1st, 2013

Thomas Jefferson (TJ) Middle School Theater

125 S Old Glebe Road, Arlington, VA 22204

 

 

 

BCCDI Upohar Bangladesh Mela 2013

BCCDI - Bangla School presents "Upohar Mela 2013"
Saturday, June 15, 2013 from 4:30 PM to 10:30 PM
Gunston Theater-1
2700 South Lang Street
Arlington, VA 22206

JOIN OUR FACEBOOK PAGE-

RadioBanglaDCfacebook

AriBatelLogo

 

percel_plus

bangladeshembassy

ঢাকায় শব্দদূষণ সহনীয় মাত্রার চেয়ে দুই গুণ বেশি

শব্দদূষণের যে সহনীয় মাত্রা রয়েছে, পুরো ঢাকাতেই তার চেয়ে অন্তত দেড় থেকে দুই গুণ বেশি শব্দদূষণ হচ্ছে। নীরব এলাকা হিসেবে পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অফিস এলাকায় যেখানে দিনের বেলায় শব্দের সহনীয় মানমাত্রা ৫০ ডেসিবেল থাকার কথা, সেখানে সর্বনিম্ন মাত্রা ৮৪ ডেসিবেল।
গতকাল বুধবার ঢাকা মহানগরের শব্দদূষণের বর্তমান চিত্র ও করণীয়বিষয়ে এক জরিপ প্রতিবেদনে এসব কথা জানায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। রাজধানীর কলাবাগানে সংগঠনটির কার্যালয়ে এ প্রতিবেদন তুলে ধরা হয়। মূল প্রতিবেদনটি পাঠ করেন পবার সম্পাদক মো. আবদুস সোবহান। শব্দদূষণ পরিমাপ করতে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর অনুমোদিত শব্দ মাপার যন্ত্র ব্যবহার করা হয় বলে জানান তিনি। প্রতিবেদনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উচ্চমাত্রার হর্ন ব্যবহার নিষিদ্ধ করা, অযথা হর্ন না বাজানোর জন্য গাড়ির চালকদের উদ্বুদ্ধ করার ওপর জোর দেওয়া হয়।
১৬ থেকে ২২ এপ্রিল ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে শব্দের মাত্রা নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়। শব্দদূষণ বিধিমালা ২০০৬-এর আওতায় নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্পএ পাঁচ এলাকা চিহ্নিত করে শব্দের মানমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পবার জরিপে দেখা গেছে, দিনের বেলায় রাজধানীর নীরব এলাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে শব্দের মাত্রা ১০৪ ডেসিবেল। ঢাকা শিশু হাসপাতালের কাছে এর মাত্রা ৯৫ ডেসিবেল। আবাসিক এলাকায় রাতে সহনীয় মাত্রা ৪৫ ডেসিবেল হলেও ধানমন্ডি এলাকায় এর মাত্রা ৮৪।
জরিপে বলা হয়, শব্দদূষণের মূল উৎসগুলোর মধ্যে আছে যানবাহনের জোরালো হর্ন ও ইঞ্জিনের শব্দ, যানবাহন চলার শব্দ, বিভিন্ন নির্মাণকাজের শব্দ, ভবন ভাঙার শব্দ এসব। অসহনীয় যানজট শব্দদূষণে বড় ভূমিকা রাখে বলে প্রতিবেদনে বলা হয়। বাণিজ্যিক এলাকার মধ্যে দিনের বেলা সহনীয় মাত্রা ৭০ ডেসিবেল, কিন্তু রাজধানীর কাকলি এলাকায় এর মাত্রা সর্বোচ্চ ১০৮।
রাজধানীতে সবচেয়ে বেশি শব্দের মাত্রা বিমানবন্দরের মূল সড়কে। দিনে এর মাত্রা ১১৬ ডেসিবেল, যদিও সহনীয় ৭৫। মিশ্র এলাকার মধ্যে রাজউক ভবনে শব্দদূষণের মাত্রা সবচেয়ে বেশি, দিনে এর পরিমাণ ১০২ ডেসিবেল।

বেনজিরকে তালেবান হত্যা করেনি: ইমরান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে তালেবান জঙ্গিরা হত্যা করেনি। ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘বেনজির ভুট্টোর ক্ষমতায় যাওয়ার ঘটনায় যাঁরা উদ্বিগ্ন ছিলেন, স্পষ্টত তাঁরাই তাঁকে হত্যা করেছেন।
তবে কোনো দালিলিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ইমরান খান এসব দাবি করেছেন কি না, তা তিনি বলেননি। বর্তমানে রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবাদবিরোধী আদালতে বেনজির ভুট্টো হত্যার বিচার চলছে।
বেনজির ভুট্টো হত্যার ঘটনায় জাতিসংঘের কমিশন ও যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তের সঙ্গে ইমরান খানের ভাষ্যের মিল নেই।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বেনজির হামলায় নিহত হন। এ হত্যা মামলায় পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সময় তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।
বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পর থেকেই পারভেজ মোশাররফ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর বিরুদ্ধে বেনজির ভুট্টোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ার অভিযোগ রয়েছে। ডন।

ঢাকার চারপাশে ছয়টি স্থানে অবরোধের প্রস্তুতি হেফাজতের

৫ মে ঢাকা অবরোধকর্মসূচি সফল করতে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই দিন সকাল ছয়টা থেকে রাজধানীর চারপাশের ছয়টি জায়গায় সমবেত হবে তারা। এ বিষয়ে জানাতে আজ বেলা ১১টায় লালবাগ মাদ্রাসায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
হেফাজতে ইসলামের দায়িত্বশীল সূত্র জানায়, যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু, যাত্রাবাড়ী থেকে ডেমরা সেতু, পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু, পুরান ঢাকার বাবুবাজার সেতু, আবদুল্লাহপুর-টঙ্গী ব্রিজ ও আমিনবাজারের বলিয়ারপুরঢাকার প্রবেশমুখের এ ছয়টি জায়গায় অবরোধ কর্মসূচি চলবে। তবে এ কর্মসূচি কতক্ষণ চলবে, গতকাল পর্যন্ত তা ঠিক হয়নি।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী চিড়া-মুড়ি, শুকনো খাবার, জায়নামাজ ও তসবিহ নিয়ে অবরোধ কর্মসূচিতে শরিক হতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন। কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।
অবরোধ কর্মসূচিতে লাখো মানুষের সমাবেশ ঘটাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল থেকেই ঢাকার বাইরে থেকে লোকজন আসতে শুরু করেছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
এ কর্মসূচি নিয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, হেফাজতকে রাজধানীর ভেতরে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, অবরোধ কর্মসূচি নিয়ে হেফাজতের নেতাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্মসূচি পালন করতে সম্মত হয়েছেন হেফাজতের নেতারা। পুলিশের ওই সূত্র বলছে, বিএনপি ও জামায়াতের কিছু নেতা চান, হেফাজতের সমাবেশ কয়েক দিন ধরে চলুক। কিন্তু হেফাজতের মূল নেতৃত্ব তা চায় না।
জানতে চাইলে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির প্রচার বিভাগের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল প্রথম আলোকে বলেন, অবরোধ কর্মসূচি সফল করতে ভোর থেকে নেতা-কর্মীরা রাস্তায় অবস্থান নেবেন। কর্মসূচি কখন শেষ হবে, তা ওই দিনই ঘোষণা করা হবে।
অবরোধ কর্মসূচির আগে আজ শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের সব মসজিদ থেকে মিছিল বের করার কর্মসূচি রয়েছে। বিকেলে রাজধানীর তেজগাঁও নাবিস্কো মোড়ে, বাসাবো খেলার মাঠ, কামরাঙ্গীরচর মাদ্রাসা মাঠ ও মাওয়া সড়কের কুচিয়া কলেজ মাঠে সমাবেশ হবে। এ ছাড়া গতকাল কাকরাইল দারুল উলুম মাদ্রাসা ও নারিন্দা সাদেক হোসেন খোকা মাঠে ওলামা মাশায়েখ সম্মেলন হয়।

বিশ্বব্যাংক ঢাকা অফিসে নতুন প্রধানের দায়িত্ব গ্রহণ

ঢাকায় বিশ্বব্যাংকের নতুন আবাসিক প্রধান ইয়োহানেস জুত দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার তিনি তার নতুন অফিসে যোগ দিয়েছেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানিয়েছে। ডাচ নাগরিক ইয়োহানেস ১৯৯০ সাল থেকে উন্নয়ন সংশ্লিষ্ট পেশায় রয়েছেন। তিনি বিশ্বব্যাংকে ২০০০ সালে যোগ দেন। জানা গেছে, ঢাকা অফিসে যোগদানের আগে তিনি কেনিয়া এবং উগান্ডায় দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকায় বিশ্বব্যাংক প্রধানের দায়িত্বে ছিলেন আলোচিত অ্যালেন গোল্ডস্টাইন।

বার্সাকে বিধ্বস্ত করে ফাইনালে বায়ার্ন

ক্যাম্প ন্যুতে সেমিফাইনালের ফিরতি লেগে স্বাগতিক বার্সেলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৭-০ ব্যবধানে এগিয়ে থেকে বায়ার্ন ফাইনালে পৌঁছায়। আগামী ২৫ মে ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য অল জার্মান ফাইনালে তাদের জন্য আগে থেকেই অপেক্ষায় আছে স্বদেশী ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। মূল একাদশে তারকা খেলোয়াড় লিওনেল মেসির অনুপস্থিতিই মূলত ফিরতি পর্বের ম্যাচের আগেই কাতালানদের হতাশা বাড়িয়ে তুলেছিল। কারণ প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচ শুরু করা বার্সার জন্য ফাইনালে পৌঁছাতে হলে দুর্দান্ত একটি সূচনার প্রয়োজন ছিল, যা মেসি ছাড়া প্রায় অসম্ভবই বলা যায়। মেসির অনুপস্থিতি ম্যাচের আগেই বার্সার ভাগ্য গড়ে দিয়েছিল। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মধ্যেই আরিয়েন রবেন তার ট্রেডমার্ক বাম পায়ের জোড়ালো শটে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর ৭২ মিনিটে জেরার্ড পিকের আত্মঘাতী গোল এবং ৭৬ মিনিটে থমাস মুলারের হেডের গোলই ম্যাচ শেষের ১৫ মিনিট আগেই বায়ার্নকে ফাইনালের স্বপ্নে বিভোর করে তুলে। ম্যাচ শেষে ক্লাবের পক্ষে পাঁচ বছরের ক্যারিয়ারে সবচেয়ে কঠিন একটি ম্যাচ হিসেবে কালকের ম্যাচটিকে উল্লেখ করে পিকে স্থানীয় ক্যানাল প্লাস টেলিভিশনে বলেন, ‘সম্ভবত বার্সেলোনার হয়ে এটাই ছিল আমার সবচেয়ে বাজে রাত। আমরা চেষ্টা করেছি কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা গোল করে সব হিসাব পাল্টে দেয়। মূলত ঐ গোলটিই আমাদের সব আশা শেষ করে দিয়েছিল। শেষ ২৫ মিনিট ছিল সবচেয়ে কঠিন।গত মওসুমে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পেনাল্টি শ্যূট আউটে ওয়েম্বলিতে রবেনের গোলের সুযোগটি নষ্ট হয়েছিল। আর তাতেই চেলসির শিরোপা নিশ্চিত হয়। এবার পুনরায় ফাইনালে উঠতে পেরে অন্য সকলের তুলনায় রবেনের উচ্ছ্বাসটা তাই একটু বেশি। স্কাই জার্মানিকে দেয়া এক সাক্ষাৎকারে রবেন বলেছেন, ঘরের মাঠে ৪-০ গোলের পরে এখানে ৩-০ গোলের জয় এটা একটা ইতিহাস। আমাদের অবশ্যই গর্বিত হওয়া উচিত। একইসাথে এই উল্লাস উদযাপন করা উচিত। এখন আমাদের শিরোপা জয়ের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের দলে এমন কিছু উঁচু মানের খেলোয়াড় রয়েছেন যাদের জন্য আজ আমরা এই জয় তুলে নিয়েছি। ইনজুরি এবং কার্ডের কারণে সার্জিও বাসকোয়েট এবং জোর্দি আলবার পাশাপাশি যখন জানা গেল হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেসিও মূল একাদশে খেলতে পারছেন না তখনই মূলত বার্সেলোনা শিবিরে হতাশা নেমে আসে। প্যারিস সেইন্ট-জার্মেইর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে মেসি এই ইনজুরিতে পড়েছিলেন। দলের মূল ভরসা মেসিকে ছাড়া বার্সার শুরুটা পরীক্ষামূলক হলেও খুব একটা ভাল হয়নি। ১১ মিনিটে রবেনের একটি ক্লিয়ার শট পিকে অনেকটা ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ করায় বায়ার্ন এগিয়ে যেতে পারেনি। সাত মিনিট পরে অধিনায়ক ফিলিপ লাহমের আরেকটি সুযোগ প্রায় একইভাবে পিকে একাই প্রতিহত করেন। ২৩ মিনিটে অবশেষে স্বাগতিকদের পক্ষে প্রথম সুযোগটি সৃষ্টি করেছিলেন জাভি। সেস ফ্যাব্রেগাসের কাছ থেকে পাস পেয়ে জাভির ভলি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাক্সিক্ষত গোলের দেখা পেতে সফরকারীদের খুব একটা অপেক্ষা করতে হয়নি। ৪৮ মিনিটে ডেভিড আলাবার পাস থেকে ডাচ অভিজ্ঞ মিডফিল্ডার রবেন আদ্রিয়ানোকে কাটিয়ে বাম পায়ের শটে ভিক্টর ভালদেসকে কোন সুযোগই না দিয়ে বায়ার্নকে এগিয়ে দেন। তবে ম্যাচ শেষের ১৮ মিনিট আগে বার্সেলোনার জন্য সবচেয়ে হতাশাজনক মুহূর্তটি অপেক্ষা করছিল। লুইস গুস্তাভোর একটি দারুণ পাস থেকে রিবেরির ক্রস পিকে ক্লিয়ার করতে গেলে তা আত্মঘাতী গোলে পরিণত হয়। এর চার মিনিট পরে থমাস মুলার হেডের সাহায্যে দলকে তৃতীয় গোল উপহার দেন। ইন্টারনেট।

ছবি মেলা

ওয়াশিংটন, ডি.সি. আজকের আবহাওয়া:

Current Forecast
Sun, 26 May 2013 2:51 am EDT
Partly Cloudy
56°F
High: 74°F
Low: 52°F
Sunrise  5:46 am
Sunset 8:21 pm
Wind: 12 mph
Humidity: 40 %
Visibility: 10 mi
Barometer: 30.17 in
STEADY
 
Tommorow
 27 May 2013
Mostly Sunny
 
77°F / 59°F

MEMBERS LOGIN

EKTARALogo

 

BABALogo

 

PrioBangla

 

EkDesh

 Connecting Bangladeshis One at a Time ... ... ...

 

BCCDI

 

bdeshtv

 

khabor

 

news-bangla

 

voabangla