ওয়াশিংটন, ডি.সি. স্থানীয সময়:
ফেইসবুক মন্তব্যকারীদের রাজাকার বললেন অনন্ত-বর্ষা!
ফেইসবুকে যারা বাংলা চলচ্চিত্র নিয়ে বিরুপ মন্তব্য করেন এবং সমালোচনা করেন তাদের ‘ফেইসবুক রাজাকার’ বলে আখ্যা দিলেন চিত্রনায়ক অনন্ত ও তার স্ত্রী নায়িকা বর্ষা।
তারা সম্প্রতি একুশে টেলিভিশনের সেলিব্রেটি টক শো ‘মিডিয়া গসিপ’ এ ধরণের মন্তব্য করেছেন। অনুষ্ঠানটির প্রযোজক ইশরাফিল শাহীন জানান, অনন্ত এ অনুষ্ঠানে বলেছেন, দএরা সবাই ফেইসবুক রাজাকার। আমি এদের নতুন খেতাব দিতে চাই। কারণ এরা নিজের দেশকে ভালোবাসে না। নিজের দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে জানে না, সবসময় বাইরের দেশের দালালি করে। এদেরকে ফেইসবুক রাজাকার বলে আখ্যা দেয়া উচিত।দ
অন্যদিকে চিত্রনায়িকা বর্ষা বলেন, দফেইসবুকে অনেকে অনন্তের ছবির স্টিল দিয়ে বাজে কমেন্ট করে। কেউ কেউ অযৌক্তিক কথাও উল্লেখ করে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাইরের দেশের চলচ্চিত্রে ফাইটিং দৃশ্যে অবাস্তবতা থাকে না। এটাই তো সিনেমা। কিন্তু ওরা ওদেরকে বাহবা করলেও আমাদের চলচ্চিত্র নিয়ে বাজে মন্তব্য করেন।
এ ছাড়া দমোস্ট ওয়েলকামদ-এর সাফল্যে এ দেশের নতুন শ্রেণীর দর্শক হলে আসা শুরু করেছেন বলে এ অনুষ্ঠানে দাবি করেন অনন্ত।
আইপিএল নিলামে মিলিয়ন ডলারম্যান ম্যাক্সওয়েল
আইপিএল নিলামে সব প্রত্যাশা ছাপিয়ে চড়া মূল্যে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার উদীয়মান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। ১০ লাখ মার্কিন ডলারে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ষষ্ঠ আসর উপলক্ষ্যে রোববার চেন্নাইয়ে নিলাম অনুষ্ঠান হয়।
নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ সানরাইজের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২৪ বছরের এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাক্সওয়েলকে মিলিয়ন ডলার (৫.৩ কোটি রূপি) দিয়ে কিনেও তৃপ্তির ঢেঁকুর তুলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নিতা আম্বানি। মাত্র ৮টি ওডিআই ও ৯টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন ম্যাক্সওয়েলকে এত মূল্য দিয়ে দলে নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন ,‘সে একজন উদীয়মান ক্রিকেটার। সে ব্যাট, বল ভালই পারে। এছাড়া ফিল্ডার হিসেবেও সে দুর্দান্ত। এখানে (নিলাম অনুষ্ঠানে) আসার আগে আমরা কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করেছিলা এবং সে ছিলো অন্যতম।’
অস্ট্রের্লিয়ার হয়ে নয় টি-টোয়েন্টিতে অংশ নেওয়া ম্যাক্সওয়েল ব্যাট হাতে মাত্র ৪৭ রান করেন। তাঁর সর্বোচ্চ সংগ্রহ ২৭। এছাড়া বল হাতে ৫ উইকেট পেয়েছে এই অফস্পিনার। অন্যদিকে আট একদিনের ম্যাচে ১৯৭ রান সংগ্রহ করেছেন ম্যাক্সওয়েল। অপরাজিত ৫৬ রান তাঁর সর্বোচ্চ স্কোর।
এদিকে রোববার ম্যাক্সওয়েলের জন্য মিশ্র অনুভূতির দিন ছিলো। চেন্নাইয়ে আইপিএল নিলামে মিলিয়ন ডলারের জ্যাকপট ছুঁলেও একইদিন পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র এক বল খেলেই বিনা রানে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।
স্বামীর বাঁশি শুনতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
মিসরে অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে অংশ নিয়ে নয়াদিল্লি হয়ে দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি। স্বামী তৌফিক নেওয়াজের বাঁশি বাদন অনুষ্ঠান উপভোগ করতেই তার এবারের দিল্লি সফর বলে জানা গেছে একটি ঘনিষ্ঠ সূত্রে। পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন পররাষ্ট্রমন্ত্রী। ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে রোববার সকাল ১০টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে ৯ ফেব্রুয়ারি নয়াদিল্লি পৌঁছাবেন দীপুমনি।
ওই দিন নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি বাজাবেন তার স্বামী তৌফিক নেওয়াজ। স্বামীর বাঁশি বাদন উপভোগ করতে ওই অনুষ্ঠানে যোগ দেবেন দীপুমনি।
দিল্লিতে স্বল্পকালীন অবস্থান শেষে ১০ ফেব্রুয়ারি দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন পররাষ্ট্রমন্ত্রী।
সাগরে ডুবতে বসেছিল ট্রলার
শতাধিক বাংলাদেশিসহ ১৩৮ জনকে উদ্ধার করল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার উপকূলের কাছে ভারত মহাসাগরে ডুবুডুবু একটি ট্রলার থেকে শতাধিক বাংলাদেশিসহ ১৩৮ ব্যক্তিকে উদ্ধার করেছে সে দেশের নৌবাহিনী। গতকাল রবিবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় জেলা আমপাড়ার উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে সাগর থেকে তাঁদের উদ্ধার করা হয়। পানীয় ও খাদ্যের অভাবে তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর।
গতকাল রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ট্রলারটি গত ১২ জানুয়ারি টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে গিয়েছিল। ১২৭ জন বাংলাদেশি। বাকি আরোহীরা রোহিঙ্গা।
শ্রীলঙ্কা কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা একটি মাছ ধরার ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া বা অন্য কোথাও যাচ্ছিলেন। শ্রীলঙ্কার উপকূলের কাছে এসে ট্রলারটি ডুবো ডুবো অবস্থায় এর আরোহীদের উদ্ধার করেন শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে তিন নারী এবং তিন শিশু রয়েছে।
সেরা থিংক ট্যাঙ্কের তালিকায় এবারও শীর্ষে যুক্তরাষ্ট্র
বিশ্বের সেরা গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠানের (থিংক ট্যাঙ্ক) তালিকার শীর্ষে তৃতীয়বারের মতো স্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্রের ব্রুকিংস ইনস্টিটিউশন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ২০০৬ সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে। ২০১২-এর তালিকাটি প্রকাশিত হয় গত সোমবার। এতে ১৮২টি দেশের ছয় হাজার ছয় শ তিনটি গবেষণা প্রতিষ্ঠানের নাম স্থান পায়।
শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮তম স্থানে রয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)।
ব্রুকলিনের পর দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের চাটাম হাউস, তৃতীয় যুক্তরাষ্ট্রের কার্নেগি ইনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস। শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের পাঁচটিই যুক্তরাষ্ট্রের। বাকি তিনটি হলো সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (পঞ্চম), কাউন্সিল অন ফরেইন রিলেশনস (ষষ্ঠ) এবং র্যান্ড করপোরেশন (নবম)।
এ ছাড়া সংখ্যার দিক থেকেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের এক হাজার আট শ ২৩টি প্রতিষ্ঠান। এরপর রয়েছে চীনের ৪২৯টি, যুক্তরাজ্যের ২৮৮টি এবং ভারতের ২৬৯টি প্রতিষ্ঠান। সংখ্যার দিক থেকে চতুর্থ হলেও সেরা শীর্ষ ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের কোনো প্রতিষ্ঠান নেই। দেশটির সেন্টার ফর সিভিল সোসাইটির (সিসিএস) নাম রয়েছে ৫১ নম্বরে।
ইংরেজি ভাষায় চীনাদের দুর্বলতা সত্ত্বেও শীর্ষ ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে চীনা দুটি প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। চাইনিজ অ্যাকাডেমী অব সোশ্যাল সায়েন্সেস (সিএএসএস) ১৭তম এবং চাইনিজ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (সিআইআইএস) ৩৮তম স্থানে রয়েছে।
এ ছাড়া ২৪তম স্থানে আছে ব্রাজিলের ফুন্দাকাও গেতুলিও ভারগাস (এফজিভি), ৩৯তম আর্জেন্টিনার কনসেখো আর্হেন্তিনো পারা লাস রিলাসিওনেস ইন্তারন্যাসনালস (সিএআরআই), ৫০তম মিসরের আল-আহরাম সেন্টার ফর পলিটিক্যাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ। সূত্র : হিন্দুস্তান টাইমস।

































































































































































